বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:৫১
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

কোপা আমেরিকা: কোন দল কত টাকা পেল

স্পোর্টস ডেস্ক  দ্বিতীয় ‘মারাকানা ট্র্যাজেডি’দেখল ফুটবলবিশ্ব। প্রথমটি হয়েছিল সেই ১৯৫৪ সালে, যে কারণে নিজেদের জার্সিই বদলে ফেলে ব্রাজিল দল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হওয়া সেই বিশ্বকাপে এই মারাকানায় লাখ লাখ ব্রাজিলিয়ানদের সামনে কাপ ছিনিয়ে নেয় উরুগুয়ে।

রোববার কোপা আমেরিকার ফাইনালের শিরোপা জয় বিশ্বকাপের সঙ্গে তুলনা না করা গেলেও মেসি-নেইমারদের জন্য তেমন গুরুত্বপূর্ণই।

দুজনেই চেয়েছিলেন শিরোপা ছুঁয়ে দেশের জন্য কিছু একটা করার। কারণ এ ফাইনালের আগে আন্তর্জাতিক টুর্নামেন্টে দুজনের ঝুলি ছিল শূন্য।

রোববার নেইমারকে হারিয়ে সেই মারাকানা জয় করলেন লিওনেল মেসি।

ব্রাজিলেরই মাটিতে নেইমারের ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। মেসির ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে প্রথম শিরোপাটি ১৯৯৩ সালের কোপা আমেরিকার পর আর্জেন্টিনারও প্রথম শিরোপা!

শিরোপা সব সময় গৌরবের যা অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। তবুও ফুটবলপ্রেমীরা উৎসুক জানতে কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনা কত টাকা পেল? রানার্সআপ হয়ে কত পেল ব্রাজিল? কার কি ব্যক্তিগত অর্জন?

ব্যক্তিগত পুরস্কারের হিসাব

টুর্নামেন্টে সর্বোচ্চ ৪টি গোল করে ও পাঁচটির বেশি এসিস্টের কারণে গোল্ডেন বুট ও বল জিতেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ। সাত ম্যাচের চারটিতেই জাল অক্ষত রেখে ‘গোল্ডেন গ্লাভস’ জিতেছেন মার্তিনেজ।

ফাইনালের ম্যাচসেরার পুরস্কারটা পাচ্ছেন ফাইনালের একমাত্র স্কোরার আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া। ২২ মিনিটে দি পলের চোখধাঁধানো পাস ধরে গোল করেন ডি মারিয়া।

দলীয় পুরস্কারের হিসাব

শিরোপা জয়ে আর্জেন্টিনা পাচ্ছে ৬৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা। রানার্সআপ ব্রাজিল পাচ্ছে ৩৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি।

টুর্নামেন্টে তৃতীয় হওয়া কলম্বিয়া পেয়েছে ৩০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা। আর চতুর্থ হয়ে পেরু পেয়েছে ২১ কোটি টাকা।

কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া দলগুলো (ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে, চিলি) পেয়েছে প্রায় ১৩ কোটি টাকা করে।

টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি জিতেছে ব্রাজিল।