বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৪৫
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

করোনায় আক্রান্ত অভিনেত্রী লেয়া সিদু

অনলাইন ডেস্ক  কান উৎসবের ৭৪তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগে রয়েছে ২৪টি চলচ্চিত্র। এর মধ্যে তিনটিতে কাজ করেছেন ফরাসি অভিনেত্রী লেয়া সিদু। ফলে সংবাদ সম্মেলনে নিয়মিতই তার দেখা পাওয়ার কথা। কিন্তু কোভিড-১৯ পজিটিভ হওয়ায় এই আয়োজনে হয়তো আসতে পারবেন না তিনি। আপাতত প্যারিসে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে তাকে।

করোনা প্রতিরোধক টিকার দুই ডোজ নিয়েও লাভ হলো না লেয়া সিদুর। তাছাড়া ৩৬ বছর বয়সী এই তারকার মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি।

লেয়া সিদু অভিনীত ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফ্রেঞ্চ ডিসপাচ’, ইলদিকো আনিয়েদির ‘দ্য স্টোরি অব মাই ওয়াইফ’ এবং ব্রুনো দুমোর ‘ফ্রান্স’ স্বর্ণ পামের জন্য লড়ছে। এছাড়া প্রতিযোগিতা বিভাগের বাইরে রয়েছে আরনো দিপ্লিশাঁর ‘ডিসিপশন’। আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এগুলোর প্রদর্শনী হবে।

লেয়া সিদু তার কান ভ্রমণ বাতিল করেছেন কিনা তা জানা যায়নি। যদিও কয়েকটি সংবাদমাধ্যম বলছে, চিকিৎসকদের অনুমতি পেলে কান উৎসবে অংশ নেবেন এই ‘জেমস বন্ড’ তারকা। ২০১৩ সালে ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’ ছবির সুবাদে কানে সেরা অভিনেত্রী হন তিনি।

ফরাসি উপকূলীয় শহরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র উৎসবটিতে সশরীরে অংশগ্রহণ করছেন তারকা, চলচ্চিত্রকর্মী ও সংবাদকর্মীরা। আয়োজকদের দাবি, সংক্রমণ এড়াতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে। উৎসবে অংশগ্রহণকারীরা বিনামূল্যে নমুনা পরীক্ষা করাতে পারছেন।

গুঞ্জন আছে, কান বন্ধ হয়ে যেতে পারে! তবে উৎসবটির পরিচালক থিয়েরি ফ্রেমো জোরালোভাবে তা অস্বীকার করেছেন। শনিবার তিনি গণমাধ্যমকে বলেন, ‘গতকাল শুক্রবার ব্যাজধারীদের মধ্যে তিন হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে, কিন্তু কাউকে পজিটিভ পাওয়া যায়নি। আমাদের বলতে হচ্ছে, কান মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার গুজব ভিত্তিহীন।’

করোনা মহামারির প্রতিকূলতা কাটিয়ে দুই বছরেরও বেশি সময় পর গত ৬ জুলাই কানের ৭৪তম আসরের উদ্বোধন হয়। গতকাল পঞ্চম দিনেও ছিলো নানান আয়োজন।