শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডেস্করিপোর্ট  জিম্বাবুয়ের হারারেতে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার টেস্টে স্বাগতিকদের বিরুদ্ধে ২২০ রানের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে বিশাল ব্যবধান জয় পাওয়া ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি দলের পক্ষে প্রথম ইনিংসে অপরাজিত ১৫০ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ২২০ রানের দুর্দান্ত জয় পেয়েছে মুমিনল হক সৌরভের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।

মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহেমদ, সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে-বলের নৈপুণ্যে এ জয় পায় টাইগাররা।

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। ১৩২ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৬৮ রান সংগ্রহ করে টাইগাররা।