শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পিরোজপুরের পুলিশ সুপারসহ ৯ পুলিশ সুপারকে বদলি

ডেস্করিপোর্ট  সারাদেশে ৯ জন পুলিশ সুপার (এসপি) ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এই রদবদল এনে রোববার (১১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৯ জনের মধ্যে চারজনকে জেলা এবং ৫ জনকে অন্যান্য স্থানে পদায়ন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীকে বগুড়া, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানকে পিরোজপুর, পুলিশ অধিদফতরের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানকে মানিকগঞ্জ এবং পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. শহীদুল ইসলামকে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া বগুড়ার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞাকে বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীমকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেনকে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার এবং শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-৪ এর পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-১ এর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।