বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৩৪
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৯ জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে সোমবার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের সকলেই করোনা ওয়ার্ডের আইসোলেশন বেডে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এ হাসপাতালের আইসোলেশন বেডে ৬১৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও এ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ২৩১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিচালক আরও জানান, গত বছর মার্চে করোনা ওয়ার্ডের শুরুতে শয্যা সংখ্যা ছিলো ১৫০টি, যা পর্যায়ক্রমে বাড়িয়ে ৩শ’ বেডে উন্নীত করা হয়েছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ৩০৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। করোনা ওয়ার্ডের ২২টি আইসিইউ বেডের সবগুলোতেই চিকিৎসাধীন রয়েছেন মুমূর্ষু রোগী।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবেও বাড়ছে করোনা শনাক্তের হার। সর্বশেষ রবিবার রাতের রিপোর্টে শনাক্তের হার ৬৪ দশমিক ৩৬ ভাগ। ১৮৮টি নমুনার মধ্যে এ ল্যাবে ১২১ জনের পজিটিভ আসে।