মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

স্বামীর সঙ্গে রাগ করে জ্বরে আক্রান্ত শিশুকে গলাটিপে হত্যা করলেন মা!

অনলাইন ডেস্ক  ১১ মাসের শিশু জ্বরে আক্রান্ত হয়েছে। সন্তানের চিকিৎসার জন্য বারবার স্বামীকে বললেও কোনো কর্ণপাত করেনি। তাই স্বামীর সঙ্গে রাগ করে ছেলেকে খুন করেন গৃহবধূ।

ভারতের দিল্লির ফতেহপুর এলাকায় গত ৯ জুলাই ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, ওই দম্পতির ১১ মাসের ছেলের জ্বর হয়েছিল। স্ত্রী অনেক বার বলার পরও ছেলেকে হাসপাতালে নিচ্ছিলেন না স্বামী। রাগের মাথায় ছেলের গলায় ওড়না জড়িয়ে হত্যা করেন ওই নারী।

পরে শিশুটির বাবা ও পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূর নাম জ্যোতি। তার স্বামীর নাম সৎবীর তানোয়ার। ১৬ বছর আগে তাদের বিয়ে হয়।

প্রতিবেশীরা জানিয়েছেন, দম্পতির সম্পর্ক খুব একটা ভালো ছিল না। মাঝেমধ্যেই ঝগড়া হত। শিশুটির মৃত্যুর পরে তার মা ও বাবা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন।

এ ঘটনায় জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।