বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৪৬
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

করোনার ডেলটা হচ্ছে করোনার সবচেয়ে বাজে ধরন: ফাউসি

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি ডেলটাকে করোনার সবচেয়ে বাজে ধরন হিসেবে অভিহিত করেছেন।

এবিসি নিউজের একটি অনুষ্ঠানে তিনি রোববার করোনার ডেলটা ধরন নিয়ে এ মন্তব্য করেন।

ফাউসি বলেন, এটা খুবই স্পষ্ট যে ডেলটা একটি জঘন্য ধরন। এটির মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়ার ক্ষমতা অনেক বেশি।

তিনি জানান, করোনার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রে যেসব টিকা ব্যবহৃত হচ্ছে, সেগুলো খুব ভালো কাজ করছে। সেগুলো ডেলটার বিরুদ্ধেও সুরক্ষা দেয়।

ফাউসি বলেন, খারাপ খবর হলো— আমাদের খুব জঘন্য একটি ধরন আছে। আর ভালো খবর হলো— আমাদের টিকা আছে, যা এ ধরনের বিরুদ্ধে কাজ করে।

সম্প্রতি ফাউসি বলেন, দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাসের বিরুদ্ধে অধিকাংশ টিকাই বেশ কার্যকর। এ জন্য তিনি জনগণকে দ্রুত টিকা নিতে আহ্বান জানান।

করোনার ডেলটা ধরনকে শুরুতে ‘ভারতীয় ধরন’ বলা হতো। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার এ ধরনের নাম দেয় ‘ডেলটা’।

গত বছরের অক্টোবরে ভারতে প্রথম করোনার ডেলটা ধরন শনাক্ত হয়। করোনার এ ধরন অতিসংক্রামক। মূলত, এ ধরনের কারণেই গত এপ্রিল ও মে মাসে ভারতে করোনা পরিস্থিতি ভয়ংকর রূপ নেয়।

বর্তমানে বিশ্বের অন্তত ৮৫ দেশে করোনার ডেলটা ধরন শনাক্ত হয়েছে। ভাইরাসের এ ধরন এখন এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন অংশে প্রাধান্যশীল। পাশাপাশি যুক্তরাষ্ট্রেও বাড়ছে সংক্রমণ। বাংলাদেশেও বেড়েছে ডেলটার সংক্রমণ।