মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ উদ্বোধন

অনলাইন ডেস্ক  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতা এবং ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান জানিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠা করলো ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস-আইসিসিআর।

আইসিসিআরের মহাপরিচালক দীনেশ কে পটনায়েক, এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক পি সি যোশি এ বিষয়ে সোমবার (১২ জুলাই) একটি সমঝোতা স্মারকে সই করেন। পাঁচ শিক্ষাবর্ষের জন্য এই সমঝোতা চুক্তি কার্যকর থাকবে। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ ইমরান।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠার মাধ্যমে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যগত সম্পর্ক আরোও দৃঢ় হবে। এছাড়াও দুই দেশের শিক্ষার্থীদের সম্পর্ক স্থাপনের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি।

ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ ইমরান বলেন, বাংলাদেশের স্বাধীনতা এবং ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান জানিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠা আসলেই গৌরবের। এর মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারবো।

বাংলাদেশ বিষয়ে অভিজ্ঞ বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি অধ্যাপক বা বিশেষজ্ঞদের দিয়ে এই ‘বঙ্গবন্ধু চেয়ার’ পরিচালিত হবে। এর আওতায় যেসব গবেষণা হবে, তাতে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং নৃবিজ্ঞান, বৌদ্ধশিক্ষা, ভূগোল, ইতিহাস, আধুনিক ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞানর মত বিষয়গুলো গুরুত্ব পাবে।

ভারত ছাড়াও যুক্তরাজ্য, পোল্যান্ড, জার্মানি এবং থাইল্যান্ডেও রয়েছে ‘বঙ্গবন্ধু চেয়ার’