মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

যেকোনো সময় সৌর ঝড় পৃথিবীতে আছড়ে পড়তে পারে

অনলাইন ডেস্ক  যেকোনো সময় পৃথিবীতে আছড়ে পড়তে পারে দ্রুতগতির সোলার ঝড়। সোমবার এটি পৃথিবীতে আছড়ে পড়ার কথা রয়েছে। তবে বিশেষজ্ঞরা এর ওপর গতিবিধিল ওপর রেখেছেন।

স্পেসওয়েদার ওয়েবসাইট জানিয়েছে, ১৬ লাখ কিলোমিটার গতিবেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এ সৌর ঝড়টি।

বলা হচ্ছে, সূর্যের বায়ুমণ্ডল থেকে এই ঝড়ের উত্তপত্তি হয়েছে। ঝড়ের দৃশ্য দেখা যেতে পরে উত্তর এবং দক্ষিণ মেরু থেকে। কয়েক মাস ধরেই সূর্যের মধ্যে অস্থিরতার আভাস পেয়েছেন বিশেষজ্ঞরা।

স্পেসওয়োদর ওয়েবসাইটের বরাত দিয়ে হিন্দু্তান টাইমস জানিয়েছে, পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের ওপর এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এতে অনেক জায়গায় বিচ্ছিন্ন হতে পারে বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থাও।

বলা হচ্ছে, সৌর ঝড়ের প্রভাবে উপগ্রহের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। বিচ্ছিন্ন হতে পারে রেডিও সিগ্যানালও।

সৌর ঝড় সম্পর্কে যা জানা যাচ্ছে

চলতি বছরের মে মাসেই বিজ্ঞানীরা দাবি করেছিলেন, কয়েক লাখ টন প্রচণ্ড উত্তাপ গ্যাস সূর্য থেকে ছড়িয়ে পড়ে। সৌর ঝড়ের সময় সূর্য থেকে ছড়িয়ে পড়া গরম গ্যাসে ইলেকট্রিক চার্জ যুক্ত গ্যাস রয়েছে, যেখান থেকে সৃষ্টি হয় চৌম্বকীয় তরঙ্গ। যদিও এটি সরাসরি পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা কম বলে ধারণা বিজ্ঞানীদের।

১৯৮৯ সালের মার্চ মাসে কুইবেকে সৌর ঝড়ের ফলে প্রদেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের সৃষ্টি হয়, যা নয় ঘণ্টা স্থায়ী ছিল।