মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৩৬
শিরোনাম :
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

মার্কিন রণতরীকে তাড়া করলো চীনা নৌবহর

অনলাইন ডেস্ক  দক্ষিণ চীন সাগরের বিতর্তিক জলসীমায় প্রবেশের অভিযোগে চীনের নৌবহর একটি মার্কিন রণতরীকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে বেইজিং।

চীনের দাবি, পারাসেল দ্বীপপুঞ্জের পাশে তাদের জলসীমায় অনুপ্রবেশ করেছে ‘ ইউএসএস বেনফোল্ড’ নামের একটি মার্কিন রণতরী।

এ ব্যাপারে চীনের সেনবাহিনী ‘পিপলস লিবারেশন আর্মি’র সাদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে অনুপ্রবেশ করে দেশের সার্বভৌমত্বে আঘাত করেছে যুক্তরাষ্ট্র। এমন ‘আগ্রাসী কার্যকলাপ’ থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকার আহ্বান জানিয়েছে চীন।

এদিকে, এই ঘটনায় পাল্টা বিবৃতি দিয়েছে মার্কিন নৌসেনার সপ্তম নৌবহর। তারা জানিয়েছে, পারাসেল দ্বীপপুঞ্জের পাশে আন্তর্জাতিক আইন ও সাগরে চলাচলের অধিকার মোতাবেক রণতরীটি টহল দিচ্ছিল। সাগরে আন্তর্জাতিক জলসীমায় যাতায়াতের স্বাধীনতা বজায় রাখা হবে। ভবিষ্যতেও এমন অভিযান চলবে।

প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগরে বেশ কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত পারাসেল দ্বীপপুঞ্জ। খনিজ পদার্থ সমৃদ্ধ ওই এলাকাকে নিজের বলে দাবি করে চীন। একইসঙ্গে ওই অঞ্চলের মালিকানা দাবি করে আসছে ভিয়েতনাম, তাইওয়ান, ফিলিপাইন ও মালয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশ।