মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:১০
শিরোনাম :
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

আফগানিস্তানে সেনা রাখার ঘোষণায় তুরস্কের ওপর চটেছে তালেবান যোদ্ধারা

অনলাইন ডেস্ক  আফগানিস্তানে সেনা রাখার ঘোষণায় এবার তুরস্কের ওপর চটেছেন তালেবান যোদ্ধারা।

সোমবার তুরস্ককে হুশিয়ার করে তালেবান বলেছে, আফগানিস্তান থেকে ন্যাটো ও মার্কিন সেনারা চলে যাওয়ার পর তুর্কি সেনারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিলে তাদের দখলদার হিসেবে বিবেচনা করা হবে।

সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ঘোষণা দেন, বিদেশি সেনারা আফগান ত্যাগ করলে ন্যাটোর প্রতিনিধি হিসেবে তুর্কি সেনারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকবে।

বিদেশি কূটনীতিকদের আফগানিস্তানে যাতায়াত নিরাপদ রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে এ সিদ্ধান্ত নেন এরদোগান।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ আফগানিস্তানে বর্তমানে পাঁচ শতাধিক তুর্কি সেনা রয়েছে।

তালেবান মুখপাত্র নাজিবুল্লাহ গণমাধ্যমকে বলেন, বিগত ২০ বছর ধরে ন্যাটোর সদস্য দেশ হিসেবে তুরস্কের সেনা সদস্যরা আফগানিস্তানে ছিলেন।

এখন মার্কিন নেতৃত্বাধীন জোট আফগান ছেড়ে চলে তা হলে আমরা তাদের দখলদার হিসেবেই বিবেচনা করব।

মুসলিম দেশের সেনাসদস্য বলে আমরা এতদিন তুর্কি বাহিনীর ওপর কোন হামলা চালাইনি। কিন্তু কাবুল বিমানবন্দর নিয়ে আঙ্কারা তার সিদ্ধান্ত না পাল্টালে আমরা এখন থেকে তাদের আর ছাড় দেব না।