মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

আফগানিস্তানে মার্কিন শীর্ষ জেনারেলের পদত্যাগ

অনলাইন ডেস্ক  আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের শীর্ষ মার্কিন জেনারেল অস্টিন স্কট মিলার পদত্যাগ করেছেন। স্থানীয় সময় গতকাল সোমবার (১২ জুলাই) এমন পদক্ষেপ নিলেন তিনি। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ন্যাটো সদস্যভুক্ত অন্য দেশগুলো প্রায় সব সেনাসদস্য সরিয়ে নিচ্ছে আফগানিস্তান থেকে। গতকাল খুব সাদামাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে জেনারেল মিলার তার দায়িত্ব যুক্তরাষ্ট্রের দুই জেনারেলের কাছে হস্তান্তর করেছেন। দুই জেনারেলের একজন ফ্লোরিডায় সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তরে মার্কিন সেনা অভিযানের তদারক করবেন। আরেকজন আনুষ্ঠানিকভাবে মার্কিন সেনা প্রত্যাহারের পরেও অবশিষ্ট ৬৫০ জন সেনা নিয়ন্ত্রণ করবেন।

দায়িত্ব হস্তান্তরের পর মিলার আফগানিস্তানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বলেন, বিদায় বলার সময় এসেছে।

আফগানিস্তানে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন মিলার। আফগানিস্তানের বেশির ভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে তালেবান। গুরুত্বপূর্ণ সীমান্ত–ক্রসিংগুলো নিয়ন্ত্রণে নিচ্ছে।

২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো তালেবানদের ক্ষমতাচ্যুত করেছে। প্রেসিডেন্ট বাইডেন ও অন্যান্য মার্কিন নেতা মনে করেন, তালেবানরা কাবুল থেকে আর আফগান সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। গতকালের ওই অনুষ্ঠানের পর আফগানিস্তানের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা হামদুল্লাহ মুহিব সাংবাদিকদের বলেন, আফগানিস্তানে ক্ষমতার কোনো পালাবদল ঘটবে না।