সোমবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:১১
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

এবার সর্বাত্মক লকডাউনে শিল্পকারখানাও বন্ধ থাকছে

ডেস্করিপোর্ট  পবিত্র ঈদুল আযহা, কোরবানির পশুর হাট ও ঈদকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখার স্বার্থে ৮ দিনের জন্য কঠোর লকডাউন শিথিল করা হয়েছে। ঈদের পর ২৩ জুলাই থেকে ফের শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। এবারের লকডাউনে শিল্পকারখানাও বন্ধ থাকছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঈদ পরবর্তী লকডাউনের সময়টায় শিল্পকারখানাও বন্ধ থাকছে। সরকারি-বেসরকারি অফিস, গার্মেন্ট, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনষেধ শুরু হবে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের সর্বাত্মক লকডাউন। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

১৪ জুলাই থেকে ২৩ জুলাই সকাল ৬ টা পযর্ন্ত ৮ দিন লকডাউন শিথিল থাকছে।