বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে করোনা প্রতিরোধ বুথ উদ্ধোধন করলেন বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান

নিজস্ব প্রতিবেদক  বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমন রোধে বরিশালে করোনা প্রতিরোধ বুথ উদ্ধোধন করলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।

শনিবার (১৭ জুলাই) বেলা ১১ টায় বরিশাল নগরীর কাকলীর মোড় পুলিশ বক্সের সামনে মানবতার আহবানে বরিশাল জিলা স্কুলের সকল ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বিএমপি পুলিশের তত্বাবধায়নে এ করোনা প্রতিরোধ বক্স উদ্ধোধন করা হয়।

এ সময় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন,মাস্ক পরার অভ্যেস,করোনা মুক্ত বাংলাদেশ।মহামারি করোনা ভাইরাস সংক্রমন রোধে স্বাস্ব্যবিধি মেনে মাস্ক পরার বিকল্প নেই।জনগনকে স্বাস্ব্যবিধি মেনে চলতে পুলিশের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার প্রচারনা চলমান আছে,ভবিষ্যতেও এ ধরনের প্রচার প্রচারনা চলমান থাকবে। তারই ধারাবাহিতায় নগরীর ব্যাস্ততম সড়ক সদর রোডের কাকলীর মোড়ে করোনা প্রতিরোধ বক্স চালু করা হয়েছে।এখানে জনসাধারনের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেয়া থাকবে।এটা সকলের জন্য উন্মুক্ত থাকবে।যে কেউ এখান থেকে হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার করতে পারবেন ও মাস্ক নিতে পারবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশের ষ্টাফ অফিসার ও এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা,বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখী, ট্রাফিক পুলিশের টিআই আঃ রহিম,জিলা স্কুলের সকল ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়কারী দীপু হাফিজুর রহমান সহ বিএমপি পুলিশের অন্যান্ন সদস্যবৃন্দ।