রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু কেনাবেচা শুরু

ডেস্করিপোর্ট  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোতে আজ শনিবার (১৭ জুলাই) থেকে পশু কেনাবেচা শুরু হয়েছে। এসব পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে ২১ জুলাই ঈদের দিন পর্যন্ত কেনাবেচা চলবে।

হাটে ক্রেতার আনাগোনা কম বলে জানালেন ব্যবসায়ীরা। যারা হাটে আসছে তাদের মধ্যে অনেকেই পশু দেখে ও দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে।

আগামীকাল থেকে রাজধানীর হাটে পশু কেনাবেচা শুরু, মানতে হবে স্বাস্থ্যবিধি

উত্তর ও দক্ষিণ সিটির কয়েকটি অস্থায়ী হাট ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে পশু আনতে শুরু করেছেন ব্যাপারীরা। বাজারে বিভিন্ন সাইজের ও দামের দেশি-বিদেশি গরু দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, যানজটের কথা ভেবে এবার নির্ধারিত সময়ের আগেই হাটে পশু এনেছেন তারা।

বিভিন্ন হাটে দায়িত্বে থাকা লোকজন বলেন, ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানতে বার বার অনুরোধ করছি আমরা। পর্যাপ্ত পরিমাণে মাস্ক ও স্যানিটাইজার দিচ্ছি। বাজারে এখনো ক্রেতা আসতে শুরু করেনি। তবে এবার বেচাকেনা নিয়ে আমরা খু্ব আশাবাদী।

দুই সিটি করপোরেশন এলাকায় ১৯টি অস্থায়ী পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বসছে ৯টি এবং দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় বসছে ১০টি হাট।