বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

কুষ্টিয়ায় পুনাকের পক্ষ থেকে গরীব, অসহায়, দুস্থদের মাঝে করোনাকালীন ঈদ উপহার, মাস্ক ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় পুনাকের পক্ষ থেকে গরীব, অসহায়, দুস্থদের মাঝে করোনাকালীন ঈদ উপহার, মাস্ক ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জুলাই) সকাল ১১ টায় পুনাক কুষ্টিয়ার উদ্যোগে পুলিশ লাইন্সে গরীব, অসহায়, দুস্থদের মাঝে করোনাকালীন মানবিক ঈদ উপহার সামগ্রী, মাস্ক ও হুইল চেয়ার বিতরণ করা হয়।


এই সময় পুনাক কুষ্টিয়ার পক্ষ থেকে ১০০ (একশত) জন গরীব, অসহায়, দুস্থদের মাঝে করোনাকালীন ঈদ উপহার, মাস্ক ও ২ (দুই) জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুষ্টিয়ার সভানেত্রী দিলরুবা আলম (সহধর্মিণী, পুলিশ সুপার, কুষ্টিয়া) প্রধান অতিথি হিসেবে এ মহতি কার্যক্রমে অংশ গ্রহন করেন। কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম বলেন মহামারী করোনা ভাইরাস ও চলমান লকডাউনের কারনে এই মুহুর্তে নিম্ন আয়ের গরীব, অসহায়, দুস্থদের পাশে দাড়ানো খুবই প্রয়োজন।

 

তিনি আরো বলেন এখন সময় এসেছে মানবতা দেখানোর; আসুন আমরা মানবতা দেখাই, আপনার আশেপাশের অবহেলিত যে সব মানুষ আছে তাদের পাশে দাড়াই। তিনি আরো বলেন একটা সুস্থ স্বাভাবিক ছোট সংগঠন অন্য আরো কয়েকটা মানুষের দায়িত্ব নিতে পারে; আসুন এভাবে আমরা করোনা কালে মানবতার হাত বাড়িয়ে অসহায় মানুষের পাশে দাড়াই। করোনা মহামারী শেষ না হওয়া পর্যন্ত কুষ্টিয়া পুনাক সভানেত্রী এ সময় স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার প্রতি অধিক গুরুত্ব আরোপ করেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন খায়রুন নেসা, সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ (সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ), মোমিনা খানম, দপ্তর সম্পাদিকা (সহধর্মিণী, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি) আনিতা আশরাফী, উৎপাদন সম্পাদিকা (সহধর্মিণী, অতিরিক্ত পুলিশ সুপার সদর) ও পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।