বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ভোলায় নতুন করে ৩৮ জনের শরীরে করোনা শনাক্ত

ভোলা প্রতিনিধি   ভোলায় নতুন করে ৩৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করে আরো ৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত ৩৮ জনের মধ্যে ভোলা সদর ৩০ জন, বোরহানউদ্দিনে ৪ জন, তজুমুদ্দিনে ৪ জন ও চরফ্যাশনে ২ জন।

শনিবার(১৭ জুলাই) সকালে ভোলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোলায় এ পযর্ন্ত করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫২৩ জনের, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৪ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে আইসোলেশন ইউনিটে ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

ভোলায় করোনায় আক্রান্ত হয়ে এ পযর্ন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে উপসর্গ নিয়ে জেলার বাহিরে আরো ৫০ জনের মৃত্যু হওয়ার খবর রয়েছে। ভোলায় এ পযর্ন্ত ১৬হাজার ৬১৫ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।