বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ভোলায় একসঙ্গে তিন সন্তান প্রসব

ভোলা প্রতিনিধি  ভোলার বোরহানউদ্দিনে জান্নাত বেগম (২১) নামের এক নারী একসঙ্গে তিনটি ছেলে সন্তান প্রসব করেছেন।

শুক্রবার (১৬ জুলাই) বিকেলে ভোলা শহরের কালিবাড়ী রোড এলাকার ফাতেমা মেমোরিয়ার হাসপাতালে স্বাভাবিকভাবে এ তিন শিশুরা ভূমিষ্ঠ হয়।

একসঙ্গে তিনটি সন্তান প্রসব হওয়া জান্নাত বেগম বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম গ্রামের নূর মাহমুদের স্ত্রী।
ভোলা ফাতেমা মেমোরিয়ার হাসপাতালে ডাক্তার মো. খালিদ আহম্মদ শাকিল এ প্রতিনিধিকে জানান, গৃহবধু জান্নাত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফাতেমা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। পরে শুক্রবার নরমাল ডেলিভারির মাধ্যমে বিকেল ৩টা ৫৫ মিনিটে প্রথম সন্তান, ৪টায় দ্বিতীয় সন্তান ও ৪টা ৫ মিনিটে তৃতীয় সন্তান প্রসব করেন।

তিনি আরও বলেন, ওই গৃহবধ‚ প্রেগনেন্সির সাড়ে ৮ মাসের সময় তিনটি সন্তানের প্রসব করেছেন। ফলে নবজাতকদের ওজন স্বাভাবিকের তুলনায় কম হয়েছে। দুটি শিশুর ওজন দেড় কেজি ও একটির ওজন সোয়া কেজি। ম‚লত প্রসবের সময় স্বাভাবিক শিশুর ওজন আড়াই কেজির মতো হয়। তবে শিশু তিন শিশু এবং তাদের মা বর্তমানে সুস্থ আছেন।

এদিকে একসঙ্গে তিন সন্তান প্রসবের খবর ছড়িয়ে পরলে শত শত নারী-পুরুষ শিশুদের দেখতে হাসপাতালে ভিড় করেন।