রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ডেস্করিপোর্ট  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার বিশেষ পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীদের করোনার ক্ষতি পুষিয়ে দেবে। এ লক্ষ্যে তার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

শনিবার বিকালে ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত রোটারি ইন্ট্যারন্যাশনাল বাংলাদেশ জেলা-৩২৮১ এর অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় রোটারিসহ দেশের বেসরকারি মানবিক প্রতিষ্ঠানগুলো সক্রিয়ভাবে অবহেলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সরকার শ্রদ্ধাভরে তাদের এই অবদান স্মরণ করে।

রোটারি গভর্নর ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রোটারির মহাসচিব টিপু খান, ইভেন্ট চেয়ারম্যান হাফিজ উদ্দিন বিপ্লব প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের জন্য রোটারির ৫০০ ক্লাবের মাধ্যমে ৪২ কোটি টাকা ব্যয়ে যে কমফোর্ট জোন স্থাপন করবে তা শিক্ষাব্যবস্থায় স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টিতে ব্যাপক অবদান রাখবে।