বুধবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, রাত ১২:২১
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

রাজাপুরে স্কুলে ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

ডেস্করিপোর্ট  ঝালকাঠির রাজাপুরে স্কুলে ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার দিবাগত রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে অভিযুক্তদের আসামি করে মামলা করেন।

অভিযুক্তরা হলো— উপজেলার লেবুবুনিয়া এলাকার মো. আনোয়ার আকনের ছেলে মো. রাহাত আকন (২০), অজ্ঞাত এলাকার ছেলে মো. রাকিব (২২)।

মামলাসূত্রে জানা গেছে, রাহাত আকন ও ভুক্তভোগী নারীর শ্বশুরবাড়ি একই এলাকায় হওয়ায় তাদের মধ্যে পরিচয় ছিল। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাহাত, রাকিবসহ অজ্ঞাতরা ভুক্তভোগীর শ্বশুরবাড়িতে যায় এবং রাহাত গৃহবধূকে ডাক দেয়।

রাহাত পূর্ব পরিচিত হওয়ায় গৃহবধূ দরজা খুলে বাহিরে বের হলে অভিযুক্তরা তার সঙ্গে কথা বলার জন্য পাশেই একটি স্কুলের মধ্যে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত রাকিব তার স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং অন্যরা পাহারায় ছিল। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, আসামি গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।