বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:১২
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

তজুমদ্দিনে নব-নির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের দায়িত্ব গ্রহণ

তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে ৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য/সদস্যাগনের দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া এবং মিলাদের আয়োজন করা হয়েছে।

রোববার (১৮ জুলাই) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের হলরুমে চাঁদপুর ইউনিয়ন উত্তর আ’লীগের সভাপতি জহুরুল হক মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সহ-সভাপতি মোফাজ্জল হোসেন বিএ, সহ-সভাপতি ও ইউপি সদস্য তৈয়বুর রহমান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক ও নব-নির্বাচিত চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরন, সাংগঠনিক সম্পাদক ও তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, দপ্তর সম্পাদক প্রভাষক জাকির হোসেন তালুকদার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহাবুদ্দিন গাজী, উপজেলা শ্রমিকলীগ সম্পাদক আবুল হাসেম মহাজন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তৃতাকালে নব-নির্বাচিত চেয়ারম্যান বলেন, আগামী ৫বছর দলমত নির্বিশেষে সকলের জন্য ইউনিয়ন পরিষদ উম্মুক্ত থাকবে। আমরা চেষ্টা করবো ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন করে চাঁদপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে। পরে নব-নির্বাচিত ইউপি সদস্যগণ চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন।