মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৯
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

ভোলায় বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

ভোলা প্রতিনিধি  ভোলার লালমোহনে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে মোঃ ফারুখ (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। ররিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক ফারুখ উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষী গ্রামের মুজিবল হকের ছেলে। সে পল্লী বিদ্যূৎতের সহকারী লাইনম্যান ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রবিবার বিকেলের দিকে স্থানীয় ডাওরী বাজার এলাকায় পল্লী বিদ্যূৎতের সংযোগ মেরামতের কাজ করছিলেন ফারুখ। এ সময় অসাবধানতাবসত বিদ্যূৎস্পৃষ্ট হয়ে খুঁিট থেকে নিচে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৫ টার দিকে তার মৃত্যু হয়।

লালমোহন থানা অফিসার ইন চার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করেন।