রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৫১
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

২৯ হাজার টাকা মূল্যের খাসির চামড়া দাম ১০ টাকা

ডেস্করিপোর্ট  ময়মনসিংহের গৌরীপুরে ৩ লাখ টাকার গরু কালোমানিকের চামড়া বিক্রি হয়েছে মাত্র সাড়ে ৪শ টাকা। ২৯ হাজার টাকা মূল্যের খাসি যার নাম রাজমনি তার চামড়া বিক্রি হয়েছে ১০ টাকায়। অন্যান্য খাসির চামড়া কেউ কিনতেও রাজি হয়নি। এমন পরিস্থিতি দেখা যায় চামড়া বাজারে।

উত্তর বাজারের আবুল কাসেম জানান, কালো মানিককে কেনা হয়েছিল ৩ লাখ ২৮ হাজার টাকায়। সেই কালোমানিকের চামড়া বিক্রি হয়েছে ৪শ ৫০ টাকায়।

একই বাজারে চামড়া নিয়ে এসেছেন কলতাপাড়ার সাহাব উদ্দিন। তিনি জানান, কুরবানি দেওয়া ষাঁড়ের নাম ছিল ‘রাজা-বাদশা’। এর চামড়ায় প্রতিদিন যত্ন করার জন্য তেল মালিশ, শ্যাম্পু দিয়ে গোসল করাতো। কিনেছিলাম ২ লাখ ১৬ হাজার টাকায়। চামড়া বিক্রি করলাম ৪শ টাকা।

শ্যামগঞ্জ থেকে আসা রঘুনাথ জানান, ২৯ হাজার টাকা মূল্যের রাজমনি (খাসি) এর চামড়া কিনেছি ১০ টাকায়।

বিক্রেতা মুনতাসির রহমান জুয়েল জানান, এতো শখের খাসি নাম রাখলাম রাজমনি। ডাক দিলেই উড়াল দিয়ে কাছে আসতো। আর সেই খাসির চামড়া ১০ টাকা। রিকশা ভাড়া দিলাম ৪০ টাকা।

বাহির থেকে ক্রেতা (মহাজন) না আসায় চামড়ার দামেও ধস নেমেছে।

স্থানীয় ব্যবসায়ী মো. লাল মিয়া জানান, প্রতিটি চামড়া কিনলাম ২৫০টাকায়। এখন বেচলাম ২শ টাকায়। খাজনা দিলাম ১০ টাকা, রিকশা ভাড়া ৩শ। ২১টি চামড়া কিনে লোকসান গুনতে হয়েছে ১ হাজার ৬শ টাকা।