শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:১৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরগুনায় দাদনের টাকা পরিশোধ করতে না পারায় জেলেকে হত্যা: গ্রেপ্তার ১

ডেস্করিপোর্ট  বরগুনা জেলার তালতলীতে দাদনের টাকা সম্পূর্ণ পরিশোধ করতে না পারায় জাহাঙ্গীর হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তিকে মারধরের পর হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।

নিহত জাহাঙ্গীর হাওলাদার (৫৫) উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকার আমজেদ হাওলাদারের ছেলে।

জাহাঙ্গীরের স্ত্রী শেফালী বেগম অভিযোগ করেন, জহিরুল ইসলাম নামে এলাকার এক ব্যক্তির কাছ থেকে তারা দাদন নিয়েছিলেন। সেই টাকায় তার ছেলে জাল ও নৌকা কেনেন মাছ শিকারের জন্য। কিন্তু টাকা পরিশোধ করতে পারেননি সময়মত। পরে জাল ও নৌকা বেচে আংশিক টাকা পরিশোধ করেন।

বাকি টাকা সময়মত পরিশোধ করতে না পারায় বৃহস্পতিবার বিকালে জাহাঙ্গীরসহ তার পরিবারের লোকজন মারধর করেন আমার ছেলে, স্বামী, পুত্রবধূ ও আমকে। রাতে আমার স্বামীকে বিছানায় না দেখে খোঁজাখুঁজি শুরু করি। ভোরের দিকে বাড়ির টয়লেটের সামনে রশি দিয়ে বাঁধা লাশ দেখতে পাই। আমার স্বামীকে জহিরুল হত্যা করে ফেলে রেখে গেছেন। আমি বিচার চাই।

তবে জাহাঙ্গীর ঘর থেকে নিজে বের হয়েছিলেন নাকি তাকে ডেকে বা তুলে নেওয়া হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

তালতলী থানা পুলিশের ওসি মো. কামরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জহিরুল ইসলামকে আটক করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, জানান ওসি।