বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:২৪
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

করোনা সংক্রমন রোধে ভোলায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে পুলিশ

ডেস্করিপোর্ট  বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে ভোলা জেলা পুলিশের বিভিন্ন চেকপোস্ট, মোবাইল টিম, ডিবি পুলিশের বিভিন্ন টিমের কঠোর নজরদারী দেখা গেছে।

শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬ টা থেকেই ভোলা জেলার সীমান্তবর্তী এলাকা সহ গুরুত্বপূর্ণ চেকপোস্ট গুলোতে পুলিশের কঠোর নজরদারী পরিলক্ষিত হয়েছে।এ সময় অকারনে কেউ বাইরে বের হলে তাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

এ সময় ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন,দেশে অতিমারীর সংক্রমন রোধকল্পে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্যারের নির্দেশে বিভিন্ন চেকপোস্টে ভোলা জেলা পুলিশের সার্বক্ষণিক পুলিশের কঠোর নজরদারী থাকবে।এ সময় আন্তঃজেলা ও দূরপাল্লার সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।এক্ষেত্রে থ্রি হুইলার,ইজিবাইক সহ সকল যান্ত্রিক যানবাহন বিধি নিষেধ আরোপকালীন বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। জরুরি প্রয়োজনে চলাচলকারী সকলকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে।

এ সময় তিনি আরও বলেন,মানুষ নানা অযুহাতে বাইরে বের হওয়ার চেষ্টা করছে।যারা বিনা কারনে বাইরে বের হচ্ছে আমরা তাদেরকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিচ্ছি।আবার কাউকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হচ্ছে।করোনা সংক্রমন রোধে সচেতনতার বিকল্প নেই।সবাই নিজ নিজ ঘরে অবস্থান করুন।স্বাস্থ্যবিধি বিধি মেনে নিজে সচেতন হোন অন্যকে সচেতন করে তুলুন।