শনিবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৩৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ভোলায় খাল থেকে যুবকের লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি  ভোলায় নিখোঁজের ২দিন পর খাল থেকে সাইদুর রহমান সামি (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জুলাই ) দুপুর ২টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শেরে বাংলা বাজার এলাকার খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। তিনি ভোলা পৌর ৬নং ওয়ার্ডের দরগা রোড এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে।

ভোলা সদর ভেদুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক(এসআই) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের দুই ভাই ঈমন ও সাইফুর রহমান আমাদের জানিয়েছে, তিনি ঈদের দিন (২১ জুলাই) বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর আসেননি। এলাকায় মাইকিং করেও তার কোনো সন্ধান মেলেনি। পরে আজ শুক্রবার দুপুরের দিকে ভেদুরিয়া ইউনিয়নের শেরে বাংলা বাজার এলাকার খালের পানিতে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহতের পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে এসে লাশ শনাক্ত করেন।

নিহতের বড় ভাই ঈমন জানান, তার ছোট ভাই সাইদুর রহমান সামি মানুষিক ভারসাম্যহীন। এর আগেও সে দুই, তিন বার আত্মহত্যার করার চেষ্টা কওে ব্যর্থ হন। এই কারণে তাদের পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে ভোলা সদর মডেল থানায় একটি সাধারন ডায়রী আগে করা আছে।

লাশের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশের এই কর্মকর্তা।