শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:১৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ফকির আলমগীর

ডেস্করিপোর্ট  গণসংগীতশিল্পী ফকির আলমগীরকে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে দাফন করা হয়েছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে তার দাফন সম্পন্ন হয়।

বাদ জোহর চৌধুরীপাড়া মাটির মসজিদে ফকির আলমগীরের দ্বিতীয় জানাজা হয়। সেখান থেকে দাফনের জন্য মরদেহ তালতলা কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

এর আগে সকাল ১১টা ১৬ মিনিটে রাজধানীর খিলগাঁওয়ের পল্লীমা সংসদ প্রাঙ্গণে ফকির আলমগীরের প্রথম জানাজা হয়। এরপর সেখান থেকে তার মরদেহ দুপুর পৌনে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় শহীদ মিনারে ফকির আলমগীরকে নাগরিক শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়।

শ্রদ্ধা নিবেদন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট, গণসংগীত সমন্বয় পরিষদ, পথনাটক পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, দনিয়া সাংস্কৃতিক জোট, মহাকাল নাট্য সম্প্রদায়, স্পন্দন, আদিঢাকা সাংস্কৃতিক জোট, যুব ইউনিয়ন, কেন্দ্রীয় খেলাঘর আসর, জাসদ, ছাত্রমৈত্রী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে মারা যান ফকির আলমগীর।