মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:১২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ইসরাইলির বিপক্ষে খেলতে না চাওয়া সেই মুসলিম খেলোয়াড়কে শাস্তি

অনলাইন ডেস্ক  ইসরাইলের অ্যাথলেটের বিপক্ষে খেলায় অংশ না নেওয়ায় আলজেরিয়ার মুসলিম খেলোয়াড় কেথি নুরিনকে শাস্তি দেওয়া হয়েছে।

আলজেরিয়ান এই অ্যাথলেটের ৭৩ কেজি ওজনশ্রেণিতে মুখোমুখি হবেন সুদানের মোহামেদ আবদালরাসুল। কিন্তু সমস্যাটা হবে এই ম্যাচে জিতলে। পরের রাউন্ডে নুরিনের প্রতিপক্ষ হতেন ইসরাইলের তোহার বাটবাল।

কিন্তু তিনি চান না ইসরাইলির বিপক্ষে খেলায় অংশ নিতে। তাই এই ইভেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন নুরিন। মূলত ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরাইলের নির্যাতনের প্রতিবাদ স্বরূপ এই সিদ্ধান্ত নিয়েছেন নুরিন।

এমন সিদ্ধান্ত নেওয়ার পর নুরিন এবং তার কোচ আমের বিন ইয়াকলিফকে অলিম্পিক থেকে প্রত্যাহার করে পাঠানো হয়েছে দেশে।

শনিবার আন্তর্জাতিক জুডো ফেডারেশন (আইজেএফ) এক বিবৃতিতে জানায়, নুরিন যা করেছে, আমাদের দর্শনের পুরো বিপরীত সেটি। আইজেএফ সব সময় কড়া বৈষম্যহীন নীতি মেনে চলে। জুডোর মূল্যবোধের মাধ্যমে সংহতি বাড়ানোই মূল লক্ষ্য। এই খেলার অন্যতম মূল ভিত্তি হলো বন্ধুত্ব ও সম্মানবোধ।

এর আগে আলজেরিয়ান এক গণমাধ্যমকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে নুরিন বলেন, অলিম্পিকে আসতে অনেক কষ্ট করেছি, কিন্তু ফিলিস্তিনের বিষয়টি সবকিছুর চেয়ে অনেক বড়।