শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৫৭
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

চরফ্যাশনে অজ্ঞাত দুই লাশের একজনের পরিচয় মিলেছে

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশনের বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে উদ্ধার করা অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তির ভাসমান লাশের একজনের পরিচয় মিলেছে।

উদ্ধার হওয়া লাশের ছবিতে টি-শার্ট ও প্যান্ট পড়া মো. সুজন মিয়া (৩৩) সে ভোলা সদর উপজেলার চরপাতা বাগার হাট গ্রামের মৃত আবুল কালাম ও মৃত শানু বেগমের ছেলে।

শনিবার (২৪ জুলাই) ভোলা সদর হাসপাতলের মর্গে এ লাশ শনাক্ত করেন নিহতের চাচা ও চাচাতো ভাই। পরে জেলা পুলিশ তাদের কাছে লাশ হস্তান্তর করেন। নিহত মো. সুজন মিয়া ঢাকায় ভাংগারী ব্যবসা করতো।

চরফ্যাশন থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম মিয়া এ তথ্য নিশিচত করে বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আছামপুর ইউনিয়নের বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীতে দুটি ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশ দুটি উদ্ধার করেন।

শুক্রবার সকালে লাশ দুটি ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয় এবং লাশের পকেটে থাকা পরিচয় পত্র নম্বর অনুযায়ী নির্বাচন কমিশন থেকে পরিচয় পত্র তুলে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করলে তার চাচা ও চাচাতো ভাই এসে ভোলা সদর হাসপাতালে লাশ শনাক্ত করেন। তবে তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করা যায়নি বলে পুলিশের এই কর্মকর্তা জানান।