শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৩
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বরিশালে একদিনে করোনা শনাক্ত ৭৬৬, উপসর্গসহ মৃত্যু ১৫

শামীম আহমেদ  বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯শ ১১ জনে।

পাশাপাশি একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জন এবং করোনা ওয়ার্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে টুয়াখালীতে ১জন, পিরোজপুরে ২জন এবং ঝালকাঠিতে ১জনসহ মোট ৪ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪শ ২০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব কুমার দাস। তিনি জানান, মোট আক্রান্ত ২৮ হাজার ৯শ ১১ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭শ ৫৯ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ২৭৩ জন নিয়ে মোট ১১ হাজার ৩শ ২জন, পটুয়াখালী জেলায় নতুন ১০৬ জন নিয়ে মোট ৩ হাজার ৫শ ৫৯ জন, ভোলা জেলায় নতুন ১০২ জনসহ মোট ২ হাজার ৯শ ৬৯ জন, পিরোজপুর জেলায় নতুন ৫৯ জনসহ মোট ৩ হাজার ৯শ ৩০ জন, বরগুনা জেলায় নতুন ১১৯ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৫শ ৭ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১০৭ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬শ ৪৪ জন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে এগার জনের এবং করোনা ওয়ার্ডে তিনজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭শ ২৪ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২শ ৭৭ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭শ ২৪ জনের মধ্যে ৬১ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (রোববার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৭ জন ও করোনা ওয়ার্ডে ৩৩ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩শ ৩০ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১শ ৩৬ জন করোনা ওয়ার্ডে এবং ১শ ৯৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১শ ৫৪ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৬২.৩৩ শতাংশ পজিটিভ শনাক্তের হার।