মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:১২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ইরাক থেকেও মার্কিন সেনা প্রত্যাহার হচ্ছে

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের পর এবার ইরাক থেকেও প্রত্যাহার করে নেওয়া হবে মার্কিন সেনাদের।

এ ব্যাপারে ইরাকি সেনা ও মার্কিন সেনারা একমত হয়েছেন। চলতি বছরের শেষের দিকে এ সেনা প্রত্যাহার শুরু হবে ইরাক প্রত্যাশা করছে। খবর আরব নিউজের।

মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এখন কী প্রয়োজন? আমাদের প্রয়োজন— প্রশিক্ষণ, গোয়েন্দা দক্ষতা বৃদ্ধি এবং বিমানবাহিনীকে আধুনিক করা।

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে কথা বলতে গত বৃহস্পতিবার পেন্টাগনে যান ইরাকের শীর্ষ সামরিক কর্মকর্তারা।

পেন্টাগন থেকে এক বিবৃতিতে জানানো হয়, দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে আরও আলোচনা হবে।

আগামীকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক হবে ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমির।

দুই নেতার ওই বৈঠকে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানা গেছে।