শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২২
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

বানিয়াচংয়ে লকডাউনে নিষেধাজ্ঞা অমান্য করায় মোবাইল কোর্টের জরিমানা

শাহ সুমন,বানিয়াচং প্রতিনিধি  হবিগঞ্জ বানিয়াচংয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে মঙ্গলবার (২৭ জুলাই)সকাল ১১টায় বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা ও রিফাত আনজুম প্রিয়া, তাদেরকে সার্বিক সহযোগিতা করেন ক্যাপ্টেন আদনান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ অদুদ সহ সেনাবাহিনীর সদস্যগণ।এসময় তারা বানিয়াচং উপজেলার বড় বাজার, গ্যানিংগঞ্জ ও বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন ও সংক্রমণ আইন ২০১৮ বিধি মোতাবেক মোবাইল কোর্টে ১হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় কর হয়।

কারন ছাড়া বাহিরে বের হওয়া মানুষজন কে আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে পড়তে হয় এবং তাদের কাছে কারন ব্যাখ্যা করতে হয়।প্রতিদিনের মতো আজও মানুষ কে ঘড় থেকে বের হওয়ার সময় অবশ্যই মাক্স ব্যবহার করতে হবে। শারীরিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় জিনিসপত্র কিনার জন্য অনুরোধ করা হয়েছে।

টমটম,মোটর সাইকেল ও সব ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি অব্যাহত আছে।এসময় মোবাইল কোর্টের সাথে সার্বক্ষণিক ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আবদুল হক মামুন,যায়যায়দিনের শেখ জোবায়ের আহমদ জসিম, বিজয়ের প্রতিধ্বনি, নূরুল ইসলাম।