বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৫৪
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৬ জনের মৃত্যু

শামীম আহমেদ  বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আইসোলেশন (অবজারবেশন)ওয়ার্ডে ১১ জন এবং করোনা ওয়ার্ডে ৫ জনের মৃত্যু হয়েছে।

আর এ নিয়ে গত বছরের শুরু থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৩ জনের। এরমধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭শ ৪৫ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২শ ৮৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭শ ৪৫ জনের মধ্যে ৮২ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে- ৩ শয্যার করোনা ইউনিটে বর্তমানে করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২শ ৫৭ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১শ ৩জন করোনা ওয়ার্ডে এবং ১শ ৫৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া এ পর্যন্ত এ হাসপাতালের করোনা ৪ হাজার ২২৩ আইসোলেশন ওয়ার্ডে এবং ১ হাজার ৮৫৩ জন করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।যারমধ্যে আইসোলেশন ওয়ার্ড থেকে ৩ হাজার ৩১৭ এবং করোনা ওয়ার্ড থেকে ১ হাজার ৪৬৯ জন রোগীকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১০ মার্চ শেবাচিম হাসপাতালের নতুন পাচতলা বিশিষ্ট ভবনে করোনা ইউনিটের যাত্রা শুরু হয় এবং ১৭ মার্চ থেকে এখানে রোগী ভর্তি হয়ে চিকিৎসাসেবা গ্রহণ শুরু করেন।’