বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৫৪
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বরিশালে ক্রেতা সেজে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ৩

শামীম আহমেদ  ক্রেতা সেজে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এরপূর্বে সোমবার সন্ধ্যায় ক্রেতা সেজে গৌরনদী উপজেলার বাটাজোর হাইস্কুল এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেন গৌরনদী মডেল থানার এসআই খাইরুল আলম।

গ্রেফতারকৃতরা হলো-ঝালকাঠীর গগন এলাকার বাসিন্দা স্বপন তামিলদারের পুত্র বরিশাল নগরীর ২২নং ওয়ার্ডের ভাড়াটিয়া সোহেল তামিলদার (৩০), পিরোজপুর নেছারাবাদের সুঠিয়াকাঠী গ্রামের সামছুল হকের পুুত্র মেহেদী হাসান (২০) ও বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের মেয়ে জামাতা মামুন মোল্লার পুত্র নাহিদ হোসেন (২১)।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, ঈদ-উল আজহার দুইদিন পূর্বে ঝালকাঠীর সুগন্ধা গরুর হাট থেকে গ্রেফতারকৃতরা কৌশলে বরিশাল কোর্টে কর্মরত এসআই খলিলুর রহমানের ডিসকভার মোটরসাইকেলটি চুরি করে।

ওসি আরও জানান, বিভিন্ন কৌশল অবলম্বন করে ক্রেতা সেজে এসআই খাইরুল আলম চুরি হওয়া পুলিশ সদস্যর মোটরসাইকেলসহ তিন চোরকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরির কথা অকপটে স্বীকার করেছে।