শনিবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ৩:৩০
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

পটুয়াখালীতে একদিনে আরও ১১৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

ডেস্করিপোর্ট  পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে ১১৭ জনে করোনা শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৭৮২ জনে। এ ছাড়াও নতুন করে ২ জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৭৬ জন।

পটুয়াখালীর সিভিল সার্জন অফিস সূত্রে গতরাতে প্রাপ্ত তথ্য মতে- ২৭১ টি স্যাম্পল টেস্টে নতুন করে ১১৭ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, কলাপাড়ায় ১৫ জন, গলাচিপায় ১৭জন, মির্জাগঞ্জে ১৬ জন, বাউফলে ৩২ জন, দুমকীতে ৪ জন, দশমিনায় ১৮ জন।

নতুন করে মৃত ব্যক্তিরা হচ্ছেন গোল বানু (৬০ ) এবং নুরুল ইসলাম(৬০)। দুইজনই বরিশাল শের-ই বাংলা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।