শনিবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ২:৪৬
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

রাজারহাটে অসহায় কর্মহীন মানুষের মাঝে সেনাবাহিনী কতৃক ত্রাণ বিতরণ

মাসুদরানা রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি  দেশে করোনায় তৃতীয় ঢেউয়ে খেটে খাওয়া মানুষ যখন বিপর্যস্ত, তখন লাখো মানুষ হয়ে পড়েছে কর্মহীন ও অসহায়। তখনই বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবারের ন্যায় এবারেও পাশে দাঁড়িয়েছে হতদরিদ্র কর্মহীন অসহায় পরিবারের। অসহায় একশত কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন এবং কর্মহীন পরিবারের পাশে দাঁড়িয়েছেন সশস্ত্র সেনাবাহিনী।

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরার হাট উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকালে অসহায় দুঃস্থ মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে বসবাসরত একশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাউল,ডাউল, চিনি ও সয়াবিন তেল।

৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ রংপুর সেনানিবাসে অবস্থিত ৭২পদাতিক ব্রিগেড এর অন্তর্গত ৩০বীর ব্যাটালিয়ন এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন,লেফটেন্যান্ট তানজিম ফাহিম হিমেল। তিনি জানান,চলমান লকডাউন পরিস্থিতিতে কুড়িগ্রামের অসহায় ও দুঃস্থ মানুষদের সহায়তা প্রদানের উদ্দেশ্যে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে,উক্ত ত্রাণ সামগ্রী সেনা সদস্যদের নিজস্ব রেশন থেকে ব্যবস্থা করা হয়েছে।

কুড়িগ্রাম জেলায় সেনাবাহিনী তাদের এ ধরনের জনকল্যান ও মানবসেবা মূলক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে তিনি মত প্রকাশ করেন।এই ত্রাণ বিতরণ কার্যক্রমের দায়িত্বে ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ মাহাবুবুল মুর্শেদ এবং ওয়ারেন্ট অফিসার মোঃরেজাউল করিম ও সেনাবাহিনীর একাধিক সেনা সদস্য।