শনিবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ২:১৩
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

মাগুরায় ইমেইল হ্যাক করে গেম খেলায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

ডেস্করিপোর্ট  মাগুরার সদর উপজেলায় ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করে গেম খেলায় সজীব নামে এক কিশোরের ছুরিকাঘাতে গোলাম রসুল (১৫) নামে তারই এক বন্ধু খুন হয়েছে।

মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে মঙ্গলবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে রাত ৮টার দিকে উপজেলার বেরইল পলিতা গ্রামে এ ঘটনা ঘটে।

গোলাম রসুল সদর উপজেলার বেরইল পলিতা গ্রামের উত্তরপাড়ার রওনক কাজীর ছেলে। তার ঘাতক বন্ধু একই গ্রামের দক্ষিণপাড়ার শহিদুল ইসলামের ছেলে সজীব।

তারা উভয়ই সদর উপজেলার কাজী আবদুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী জানান, গোলাম রসুল বন্ধু সজীবের ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে নিজের মোবাইলে গেম খেলত।

বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাত ৮টার দিকে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে সজীব কাছে থাকা ছুরি দিয়ে গোলাম রসুলের বুকে আঘাত করলে সে গুরুতর জখম হয়।

ঘটনার পর পরিবারের লোকজন তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির এসআই গোতম কুমার ঠাকুর বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।