শনিবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ১:৩০
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

করোনায় ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়ার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার (২৯) মারা গেছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানান, সানিয়া আক্তার ৭ মাসের অন্তা সত্ত¡া ছিলেন। গত ১২ জুলাই ঝালকাঠি সদর হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন টেস্ট করিয়ে করোনা পজিটিভ নিশ্চিত হন তিনি। তার স্বামী ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএইচএম ইমরানুর রহমানও র‌্যাপিড এন্টিজেন টেস্ট করিয়ে একই দিন করোনা পজিটিভ নিশ্চিত হন।

অন্তসত্ত¡া হওয়ায় ওই দিনই সানিয়া আক্তারকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১৬ জুলাই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

হাসপাতালের পরিচালক আরও জানান, অন্তসত্ত¡া হওয়ায় সানিয়া আক্তারের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল কম। তার প্রচুর শ্বাসকষ্ট ছিল। হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়ে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।