শনিবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ১:১৯
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

ভারত থেকে আসা আরও ২শ টন অক্সিজেন সিরাজগঞ্জ পৌঁছেছে

ডেস্করিপোর্ট  দেশে করোনায় আক্রান্ত মুমূর্ষ রোগীদের চিকিৎসার্থে ভারত থেকে দ্বিতীয় দফায় আনা হয়েছে ২শ টন তরল অক্সিজেন। ভারতের ঝাড়খণ্ড থেকে এ অক্সিজেন বুধবার (২৮ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে ভারতীয় রেলওয়ের একটি ট্রেনে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

আমদানিকারক এদেশীয় প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেড এর আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব জানান, অক্সিজেনের অভাবে কোনো করোনা রোগীর যাতে বিপদে পড়তে না হয়, সেজন্য সরকারের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘অক্সিজেন এক্সপ্রেস’র ১০টি কনটেইনারে আসা তরল মেডিকেল অক্সিজেন এই স্টেশন থেকে আনলোড করে আগের মতোই সড়কপথে ঢাকায় নেওয়া হচ্ছে। চলমান করোনা মোকাবিলায় দেশের হাসপাতাল গুলোতে এ অক্সিজেন সরবরাহ করা হবে। যাতে করোনা আক্রান্ত রোগীরা চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেনের কোনো অভাবে না পড়ে।

উল্লেখ্য, এর আগে গত রবিবার (২৫ জুলাই) একই ভাবে একটি ট্রেনে লিন্ডে বাংলাদেশে প্রথম ২শ টন তরল অক্সিজেন আনে।