শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ৯:১৪
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

ছেলেকে বাঁচাতে আইসিইউ ছেড়ে না ফেরার দেশে বৃদ্ধ মা

ডেস্করিপোর্ট  চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) বেড ছেলের জন্য ছেড়ে দিয়েছেন এক মহিয়সী মা। সেই আইসিইউ বেডে এখন ছেলের চিকিৎসা চলছে। তবে বেঁচে নেই মা।

মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে এ ঘটনা ঘটেছে। বুধবার (২৮ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ও সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।

তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে বৃদ্ধ মা ছেলের জন্য আইসিইউ ছেড়ে দিয়েছেন। এই ঘটনাটি আমাদের চোখের সামনে ঘটেছে। কিন্তু আমরা নিরূপায়। মা বেঁচে নেই।’

তিনি জানান, পরিবারের সিদ্ধান্ত মোতাবেক মাকে আইসিইউ থেকে নামিয়ে সন্তানকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিইউ থেকে সরানোর কিছুক্ষণ পরেই মা মারা যান। বর্তমানে ছেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

জানা গেছে, চট্টগ্রামের সিএনবি কলোনী এলাকার ৬৫ বছর বয়সী মা ও ৩৮ বছর বয়সী ছেলে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় ২২ জুলাই তাকে আইসিইউতে নিয়ে যান চিকিৎসকরা। ছেলে ভর্তি ছিলেন সাধারণ ওয়ার্ডে। ধীরে ধীরে ছেলের অবস্থাও খারাপ হতে থাকে। তারই একপর্যায়ে মঙ্গলবার (২৭ জুলাই) আইসিইউয়ের প্রয়োজন হয় ছেলের। কিন্তু চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ১৮টি আইসিইউ বেডেই রোগী ভর্তি তখন। ছেলের জন্য আইসিইউ না পাওয়ার সংবাদ চলে যায় আইসিইউতে ভর্তি থাকা মায়ের কানে। তাতেই ছটফট করতে থাকেন মা। নিজের হাতে লাইফ সাপোর্টের সরঞ্জাম খুলে ছেলেকে আইসিইউতে আনতে চিকিৎসকদের ইশারা দেন বৃদ্ধ মা।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা বলেন, ‌‘শত চেষ্টা করেও মাকে বোঝাতে পারিনি আমরা। বাধ্য হয়ে মাকে নামিয়ে ছেলেকে তোলা হয় আইসিইউতে। এর কিছুক্ষণ পরেই মা মারা যান।