শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ৮:০৭
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

বৈরি আবহাওয়ার কারণে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ

ডেস্করিপোর্ট  বৈরি আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১২টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক বাণিজ্য বিআইডব্লিউটিসি কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল।

তিনি জানান, বাতাসের কারণে যে পর্যন্ত নদী উত্তাল থাকবে, সেই পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরি বন্ধ থাকায় এখন পর্যন্ত ঘাটে ১০০ থেকে ১৫০টি যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার ভোর থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির ভিড় ছিল।

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করে গত কয়েক দিনের ন্যায় আজও ঢাকায় ফিরছেন দক্ষিণাঞ্চলের শত শত কর্মজীবী মানুষ।