শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৫
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

ফুলবাড়ীতে তরুণদের উদ্যোগে ফ্রীতে করোনার টিকা নিবন্ধন কার্যক্রম

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনার টিকা নিতে আগ্রহীদের একেবারে বিনামূল্যে টিকার নিবন্ধন কাজ করে দিচ্ছেন সেচ্ছাসেবী সংগঠন ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্প লাইনের তরুণ সেচ্ছাসেবকরা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফাঁকা জায়গায় সংগঠনটির তরফ থেকে চতুর্থ দিনের মত বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন কর্মসূচি বাস্তবায়ন করতে দেখা গেছে। সংগঠনটির সেচ্ছাসেবকদের সহযোগিতায় শুধুমাত্র ভোটার আইডি কার্ড আর ব্যবহৃত মোবাইল ফোন সাথে নিয়ে এসে সহজেই টিকা গ্রহনের নিবন্ধন করতে পারায় খুশি টিকা প্রত্যাশীরা।

সংগঠনটির সেচ্ছাসেবকরা জানান, সেচ্ছাসেবী সংগঠন করোনা আপডেট কুড়িগ্রাম এর সহযোগিতায় ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্প লাইনের ব্যবস্থাপনায় আমরা চতুর্থ দিনের মতো টিকার নিবন্ধন কার্যক্রম বাস্তবায়ন করছি।

এপর্যন্ত শতাধিক টিকা প্রত্যাশীকে বিনামূল্যে টিকার নিবন্ধন করে দেয়া হয়েছে। অত্র উপজেলার সবাই যেন ঘরের কাছেই টিকা গ্রহনের নিবন্ধন করতে পারে সেজন্য আমাদের পক্ষ থেকে উপজেলা সদর ছাড়াও প্রতিটি ইউনিয়নে টিকা গ্রহনের নিবন্ধন কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। এর পাশাপাশি আমাদের বিনামূল্যে অক্সিজেন সেবা ও করোনায় মৃত ব্যক্তির লাশ সৎকার কার্যক্রম চলমান রয়েছে।