শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৫
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

বরিশালে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা, আহত ৪

শামীম আহমেদ  বরিশালের উজিরপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় হামলায় গুরুতর আহত চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলার আটিপাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ৭০ বছর বয়সী দেলোয়ার হোসেন তালুকদারের বাড়ি ওই এলাকায়। তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এ ঘটনায় আহতরা হলেন, নিহত দেলোয়ারের তিন ছেলে জুয়েল, সোহাগ ও বিপ্লব এবং স্বজন রোজিনা।

নিহতের মামাতো ভাই শফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রতিবেশী সিপাই বংশের লোকজনের সঙ্গে দেলোয়ারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে জমিতে ধান লাগানো নিয়ে নতুন করে দ্বন্দের জেরে সিপাই বংশের ৮ থেকে ১০ জন দেলোয়ারের পরিবারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।

তিনি আরও জানান, এ সময় দেলোয়ারসহ পাঁচজনকে এলোপাতারি কুপিয়ে জখম করেন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ১১টা ৫০ মিনিটে দেলোয়ার মারা যান।

ওসি আলী আরশাদ বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। অপরাধীদের ধরতে সকাল থেকেই পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।