শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

তুরস্কে দাবানল: সরিয়ে নেওয়া হলো পর্যটকদের

অনলাইন ডেস্ক  তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দাবানল এখন পর্যটকদের হোটেল এবং বসতবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অঞ্চলের সৈকতগুলো থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার (১ জুলাই) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, টুরিস্টদের নিরাপদ স্থানে সরাতে তুর্কি কোস্টগার্ডকে সহায়তা করছে ব্যক্তিগত বোট ও ইয়টগুলো। এর মধ্যেই বোডরাম শহরের তিনটি পাঁচতারকা হোটেল খালি করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে, তুরস্কের কৃষিমন্ত্রী বলেছেন, মানাওগাতের ১৬ কিলোমিটার উত্তর-পূর্বের আকসেকি এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার সময় ৮২ বছরের এক বৃদ্ধের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। এছাড়া, মানাওগাতের ২০ কিলোমিটার পূর্বের আরেকটি এলাকায় খুঁজে পাওয়া গেছে আরো দুই জনের মৃতদেহ। আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে একটি বিমান, একটি ড্রোন, ১৯টি হেলিকপ্টার, প্রায় ২৫০টি যান এবং ৯৬০ জন কর্মী।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, যেসব এলাকায় বাড়িঘর আগুনের গ্রাসে চলে যেতে পারে বলে চিহ্নিত করা হয়েছে সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে আগুনে পুড়ে ছাই হয়েছে বেশকিছু বাড়িঘর, কার্যালয় ভবন, ফার্ম, কৃষিজমি, গ্রিন হাউজ এবং যানবাহনও।