শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৩
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

তালেবানের রকেট হামলায় কান্দাহারে বিমান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের বিমানবন্দরে রকেট হামলা চালিয়েছে তালেবান।

শনিবার রাতের বিভিন্ন সময়ে কমপক্ষে তিনটি রকেট বিমানবন্দরে আঘাত হানে। এর মধ্যে দু’টি রকেট গিয়ে রানওয়েতে আঘাত করে। হামলায় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমান চলাচল বন্ধ রয়েছে।

কান্দাহার বিমানবন্দরের প্রধান মাসউদ পাশতুন বার্তা সংস্থা এএফপি’কে বলেন, গত রাতে বিমানবন্দরে তিনটি রকেট আঘাত হেনেছে। এরমধ্যে দু’টি রকেট রানওয়েতে আঘাত হানে। যার কারণে বিমানবন্দর থেকে শিডিউল অনুযায়ী নির্ধারিত সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, রানওয়ে মেরামতের কাজ চলছে এবং রোববার দিনের শেষ ভাগে বিমানবন্দরের কার্যক্রম ফের শুরু হতে পারে বলে আমরা আশা করছি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই তালেবান দেশটির বিভিন্ন এলাকা নিজেদের দখলে নেওয়া শুরু করে। তালেবান এ পর্যন্ত দেশটির অর্ধেকের বেশি জেলা দখলে নিয়েছে।

আফগানিস্তানের হেরাত, লস্কর গাহ ও কান্দাহার ঘিরে ফেলেছে তালেবান। এমনকি এই তিনটি গুরুত্বপূর্ণ শহরের কিছু অংশে তালেবান যোদ্ধা প্রবেশ করেছে বলে শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

তবে এই তিন শহরের দখল সরকারি বাহিনী কতক্ষণ ধরে রাখতে পারবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

কান্দাহারের আইন প্রণেতা গুল আহমেদ করিম বিবিসিকে জানিয়েছেন, যেকোনো মুহূর্তে শহরটির পতন ঘটতে পারে। এরই মধ্যে কান্দাহারের হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে চলে গেছে। ২০ বছরের মধ্যে সেখানে এমন যুদ্ধাবস্থা দেখা যায়নি। ঘণ্টায় ঘণ্টায় সেখানকার পরিস্থিতির অবনতি ঘটছে বলে জানিয়েছেন তিনি।