শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:৩৭
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৪১তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ

ডেস্করিপোর্ট  ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার (১ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রকাশিত এই ফলে পাস করেছেন ২১ হাজার ৫৬ জন।

পিএসসির ওয়েবসাইটের পাশাপাশি মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এসএমএসে ফল জানতে টেলিটক মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে ৪১ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

পরীক্ষার দীর্ঘ চার মাস পর ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হলো। এর আগে, ফল প্রকাশে কয়েক দফা জোর প্রস্তুতিও নিয়েছিল পিএসসি। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় তা সম্ভব হয়নি। জানা যায়, আজ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেখানেই ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত হয়।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে দুই হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। এতে জমা পড়ে মোট চার লাখ ৭৫ হাজার আবেদন।