শুক্রবার, ২রা জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৩৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশি সহ প্রায় ৪০০ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

অনলাইন ডেস্ক  ভূমধ্যসাগরের তিউনিসিয়া সমুদ্র অঞ্চল থেকে রবিবার ৩৯৪ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে৷ জার্মানি ও ফ্রান্সের বেসরকারি সংস্থা পরিচালিত উদ্ধারকারী জাহাজ সি-ওয়াচ ৩ ও ওশান ভাইকিং নৌকায় ভাসতে থাকা এই মানুষদের উদ্ধার করে৷

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, জার্মানির জাহাজ সি-ওয়াচ ১৪১ জনকে উদ্ধার করে৷ আর ফ্রান্সের জাহাজ ওশান ভাইকিং উদ্ধার করে বাকিদের৷ উদ্ধারকৃতরা বাংলাদেশ, মরক্কো, মিশর ও সিরিয়ার নাগরিক।

জনাকীর্ণ অবস্থায় একটি কাঠের নৌকায় করে তারা সমুদ্র পাড়ি দিচ্ছিলেন৷ ইঞ্জিন বিকল হয়ে নৌকাটি সমুদ্রে ভাসছিল বলে জানা গেছে৷ অভিবাসনের প্রত্যাশায় লিবিয়া ও তিউনিসিয়া হয়ে বিভিন্ন দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা বাড়ছে৷ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচএসিআর তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ৪৭ হাজার ৪২৫ অভিবাসনপ্রত্যাশী অবৈধ পথে ইউরোপে প্রবেশ করেছেন৷

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রবিবার ভূমধ্যসাগর থেকে যেসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে, তাদের অনেকেই নৌকা থেকে লাফিয়ে পড়ে সি-ওয়াচ ৩ এর নৌকায় ওঠার চেষ্টা করেছেন।

আবহাওয়া পরিস্থিতির উন্নতি ঘটায় সম্প্রতি লিবিয়া এবং তিউনিশিয়া থেকে ইতালি এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলে অভিবাসনপ্রত্যাশীদের পাড়ি দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই অভিবাসনপ্রত্যাশীরা ভূমধ্যসাগরে ছোট ছোট নৌকায় চেপে প্রায়ই ইউরোপের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু করেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলেছে, চলতি বছরে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যাওয়ার চেষ্টার সময় ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন এক হাজার ১০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী।