শুক্রবার, ২রা জুলাই, ২০২৬ ইং, রাত ১২:১৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দাবানলে পুড়ছে তুরস্ক,মৃত্যুর সংখ্যা বেড়ে ৮

অনলাইন ডেস্ক  দাবানলে পুড়ছে তুরস্ক। আগুনে দেশটির বিভিন্ন এলাকায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে।

তুরস্কের গণমাধ্যম আনাদোলু এ তথ্য জানায়।

দেশটির কৃষি ও বনমন্ত্রী বেকির পাকদেমিরলি রোববার জানান, দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে আট।

কৃষি ও বনমন্ত্রী বলেন, বুধবার আগুনের সূত্রপাতের পর থেকে ৩২ শহরের ১২৬ এলাকার মধ্যে বর্তমানে ১১৯ এলাকার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি জানান, ১৬ বিমান, ৯ ড্রোন, ৪৫ হেলিকপ্টার, ৬ ব্যবস্থাপনা হেলিকপ্টার, একটি মনুষ্যবিহীন হেলিকপ্টার, ৭০৮টি ওয়াটার ট্যাঙ্কার আগুন নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে। কাজ করছেন প্রায় পাঁচ হাজারের মতো দমকলকর্মী।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেন, আনতালিয়ার মানাভগাত জেলায় দাবানলের কারণে অসুস্থ ৫০৭ জনের মধ্যে ৪৯৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া মুগলার মারমারিস এবং বদরামে যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ে শনিবার তুর্কি প্রেসিডেন্ট এরদোগান মানাভগাত এলাকায় পরিদর্শনের সময় বলেন, আজারবাইজান, রাশিয়া, ইউক্রেন ও সর্বশেষ ইরান থেকে অগ্নিনির্বাপক বিমান এসে পৌঁছার ফলে দাবানল নেভানোর কাজ অনেকটা সহজ হয়েছে।