বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:০২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মমতাময়ী কুকুরের দুধ খেয়ে বড় হচ্ছে মা হারা বিড়ালের বাচ্চা!

ডেস্করিপোর্ট  দুইটি বাচ্চা প্রসব করার পর মা বিড়ালটির মৃত্যু হয়। এরপর দুধপানের অভাবে একটি বাচ্চা মারা যায়। বেঁচে থাকে আরেকটি বাচ্চা। কিন্তু প্রকৃতির খেয়ালে বিড়াল বাচ্চাটিকে বাঁচাতে ছুটে আসে একটি কুকুর। সেই কুকুরটি শুরু থেকেই বিড়াল বাচ্চাটিকে দুধ খাওয়াচ্ছে। এভাবে ধীরে ধীরে বেড়ে উঠছে মা হারা বিড়াল বাচ্চাটি। বিরল দৃশ্য দেখে অবাক হয়েছেন ওই এলাকার লোকজন।

সোমবার (২ আগস্ট) সরেজমিনে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পল্লী চিকিৎসক শ্রী আশিষ চন্দ বর্মণের বাড়ির উঠানে এমন চিত্র দেখা গেছে। দেখা যায়, মা হারা একটি বিড়াল বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে একটি কুকুর। যেন মাতৃস্নেহ-মমতা সব কিছু দিয়েই আঁকড়ে ধরে রেখেছে কুকুরটি। বিড়াল বাচ্চাটিও পরম আগ্রহে কুকুরের দুধ পান করছে অনায়াসে।

এ বিষয়ে আশিষ চন্দ্র বলেন, ‘মমতাময়ী কুকুরটা অনেক দিন যাবৎ এভাবেই বিড়াল বাচ্চাটাকে বুকের দুধ পান করিয়ে আসছে। এতে ধীরে ধীরে বেড়ে উঠছে বিড়াল বাচ্চাটি।

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি প্রথমে বিরল মনে হয়। পরে আমি নিজে ওই বাড়িতে গিয়ে দেখি বিড়ালের বাচ্চাটি কুকুরের দুধ খাচ্ছে। এ যেনো কুকুর-বিড়ালের অন্যরকম মমতা ও ভালোবাসা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল জলিল বলেন, এতে অবাক হওয়ার কিছু নেই। এটি শুধু এক প্রাণির সঙ্গে অন্য প্রাণির ভালোবাসা।