বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:১২
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

বোলারদের নৈপুণ্যেই ম্যাচ জিতেছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক  টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সঙ্গে প্রথমবারের মতো হারের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড জানিয়েছেন, দলের হারের জন্য তার কাছে কোন অজুহাত নেই। বোলারদের নৈপুণ্যেই ম্যাচ জিতেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, আমরা জানতাম, আমাদের প্রচুর স্পিন বল খেলতে হবে। যদি আমাদের বোলাররা ১৩০ রানের মধ্যে আটকে রাখে তাহলে যে কোনোভাবেই আমরা জিতব। এ পরাজয়ের জন্য আমি কোনো অজুহাত দেব না।

ম্যাথু ওয়েড আরও বলেন, বাংলাদেশের বোলাররা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে। যেকোনো দলের বিরুদ্ধে ১৩০ রান চেজ করা আমাদের জন্য কোনো বিষয় না। কিন্তু ১০ রানে ৩ উইকেট পড়ার পর আমাদের যে ধরনের ক্রিকেট খেলার প্রয়োজন ছিল তাই খেলেছে মিচেল মার্শ। আমিও চেষ্টা করেছি। কিন্তু ১০০ রান পার করাও আমাদের জন্য কঠিন হয়ে গেছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা।